News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিকে বিদায় জানালেন রজনীকান্তের রাজনৈতিক পরামর্শদাতা
Image

রাজনীতিকে বিদায় জানালেন রজনীকান্তের রাজনৈতিক পরামর্শদাতা

চেন্নাই, ৩০ ডিসেম্বর (হি. স.): দুর্বল শারীরিক অবস্থা এবং বিশ্বজোড়া করোনা মহামারীর জেরে এখনই রাজনৈতিক দলের ঘোষণা করবেন না সুপারস্টার রজনীকান্ত। একথা তিনি মঙ্গলবার জানিয়ে দিয়েছিলেন। এর একদিন পর অর্থাৎ বুধবার রজনীকান্তের রাজনৈতিক পরামর্শদাতা ও প্রাক্তন কংগ্রেস নেতা তমালিরুবী মণিয়ান নিজের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা করলেন।


 চলতি মাসের ৩ তারিখে রজনীকান্ত যখন বলেছিলেন যে, জানুয়ারি মাসে তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে। তখন তিনি তমালিরুবী মণিয়ানকে নিজের রাজনৈতিক পরামর্শদাতা এবং ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করেছিলেন। ২০১৭ সাল থেকেই রজনীকান্তের সঙ্গে ঘনিষ্ঠতা বছর ৭০ এর এই রাজনৈতিক ব্যক্তিত্বের। বিবৃতি জারি করে প্রবীণ রাজনীতিবিদ জানিয়েছেন যে, তিনি আশা প্রকাশ করেছিলেন আগামী বছরের শুরুতেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন রজনীকান্ত। নিজের রাজনৈতিক দলের ঘোষণা করবেন তিনি। কিন্তু রজনীকান্তের রাজনৈতিক দলের ঘোষণা না করার জেরে তিনিও আর রাজনীতিতে প্রবেশ করবেন না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top