News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটেন থেকে পাটনায় আসা ৯২ জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না
Image

ব্রিটেন থেকে পাটনায় আসা ৯২ জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না

পাটনা, ৩০ ডিসেম্বর (হি. স.): করোনা নতুন স্ট্রেনে বিপর্যস্ত ব্রিটেন। দক্ষিণ আফ্রিকাকেও এই ভাইরাস বিস্তার লাভ করেছে। অস্থায়ীভাবে বৃটেনের সঙ্গে যাত্রীবাহী  বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ব্রিটেনের ফেরত যাত্রীদের শরীরে করোনার এই নতুন স্ট্রেন মিলেছে। এখনও পর্যন্ত ভারতে নতুন স্ট্রেনে আক্রান্ত কুড়িজন। করোনার নতুন স্ট্রেনের আতঙ্ক এসে পৌঁছেছে বিহারেও। ইতিমধ্যেই পূর্ব ভারতের এই অতি গুরুত্বপূর্ণ রাজ্যে ব্রিটেন থেকে ফিরে আসা ৯২ জন যাত্রীর খোঁজ মিলছে না।


প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তাদের ফোন সুইচ অফ। এমনকি যে ঠিকানায় তারা ছিল সেখানে গিয়ে দেখা গিয়েছে তারা নেই। ফলে সেইসব যাত্রীদের নামের তালিকা এবং ছবি রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই যাত্রীদের কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে চিন্তার ভাঁজ বেড়েছে প্রশাসনিক কর্তাদের কপালে। এই সকল যাত্রীদের এখনও পর্যন্ত কোনও রকমের করোনা পরীক্ষা করা হয়নি। জানা গিয়েছে এই ৯২ জনের মধ্যে ৮০ জন এমন রয়েছেন যারা সরাসরি ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছে। বাকিরা ভারতে আসার পথে ব্রিটেন থেকে বিমান বদল করেছিল। এদের মধ্যে ৩০ জন মহিলা রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top