News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): রাতভর অভিযানের পর সাফল্য। শ্রীনগরের উপকণ্ঠে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। শ্রীনগর জেলার হোকারসার এলাকার ঘটনা। নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য, তা জানা যায়নি। এনকাউন্টার শেষে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর জেলার হোকারসার এলাকায় জঙ্গিদের গতিবিধি বেড়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ০২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ।


যৌথ অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যৌথ বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দেয়। এরইমধ্যে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু, জঙ্গিরা আত্মসমর্পণ করেনি। রাতের অন্ধকারের কারণে সাময়িকের জন্য অভিযান বন্ধ রাখা হয়। তবে, জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য সতর্ক ছিল সুরক্ষা বাহিনী। বুধবার ভোর থেকে পুনরায় গুলির লড়াই শুরু হলে নিকেশ হয়েছে একজন জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top