News Flash

  • Home
  • Uncategorized
  • চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন, ৭ জানুয়ারি অবধি ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞা
Image

চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন, ৭ জানুয়ারি অবধি ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ব্রিটেনে লাগামহীন ভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি), আর তা নিয়ে আতঙ্ক বিরাজমান ইউরোপে। নয়া বিপদ থেকে বাঁচতে ব্রিটেনে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে একাধিক প্রতিবেশী দেশ। এবার ভারতও ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞা জারি করল। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনে যাওয়া ও আসার সমস্ত বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনে যাওয়া ও আসা বিমানে সাময়িক স্থগিতাদেশ থাকবে।’


মঙ্গলবার ছিল ৬। বুধবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০। ব্রিটেন থেকে ভারতে আগত মোট ২০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। এই ২০ জনের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেই ৬ জনের শরীরে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। এছাড়াও এনসিডিসি দিল্লিতে ৮ জন, এনআইবিজি কল্যাণী (কলকতার কাছে)-তে একজন, এনআইভি পুণে-তে একজন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল হেলথ এন্ড নিউরো-সায়েন্সেস-এ ৭ জন, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজি (সিসিএমবি)-তে দু’জন এবং আইজিআইবি-তে একজন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top