News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি : রাকেশ টিকাইত
Image

দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ভারতে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। আক্ষেপের সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি। যাঁদের সরকার ভয় পাবে, কিন্তু ভারতে বিরোধীদের সেই শক্তি নেই। ফলে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে কৃষকদের।
কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সরকার কৃষকদের কথা শুনলেও, আইন প্রত্যাহার করতে নারাজ।

ইতিমধ্যেই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ও কৃষি আইন ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতারা। আটকও হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এবার বিরোধীদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন কৃষক নেতা রাকেশ টিকাইত। বুধবার সকালে গাজীপুর সীমায় রাকেশ টিকাইত জানিয়েছেন, দেশে শক্তিশালী বিরোধীদের থাকা ভীষণ জরুরি। যাঁদের সরকার ভয় পাবে, কিন্তু ভারতে বিরোধীদের সেই শক্তি নেই। ফলে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে কৃষকদের। তাঁবুতে বসে এবং রাস্তায় নেমে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখতে হবে বিরোধীদের।    

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top