News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
Image

রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সোমবার সাতসকালেই যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ণ এলাকায় দ্রুতগামী রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক৷ নিহত যুবকের নাম দীপঙ্কর বিশ্বাস৷ বয়স মাত্র ২২ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে দীপঙ্কর বিশ্বাস প্রাতঃভ্রমণের নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়৷ কিন্তু যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ণ এলাকায় সে দ্রুতগামী ট্রেনের সামনে ঝাপ দেয়৷


এতে সে গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার পর স্থানীয়রা পরিবারের লোকজনদের খবর দেয়৷ গুরুতর আহত অবস্থায় দীপঙ্কর বিশ্বাসকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে দীপঙ্কর বিশ্বাস৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আত্মীয় পরিজনদের মধ্যে৷ কি কারণে সে এভাবে আত্মঘাতী হলো সেটা মামলা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top