News Flash

  • Home
  • Uncategorized
  • মিড ডে মিলে পড়ুয়াদের শুকনো রেশন দেবে কেজরিওয়াল সরকার
Image

মিড ডে মিলে পড়ুয়াদের শুকনো রেশন দেবে কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি. স.): দিল্লি সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে শুকনো রেশন আগামী ছয় মাস সরবরাহ করা হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মার্চে করোনার কারণে যখন স্কুলগুলি বন্ধ হয়ে যায় তখন রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ পড়ুয়াদের অভিভাবকদের ব্যাংক একাউন্টে জমা করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ছয় মাস পর্যন্ত পড়ুয়াদের শুকনো রেশন সরবরাহ করা হবে। উল্লেখ করা যেতে পারে এদিন   মুখ্যমন্ত্রী নিজে দিল্লির মান্ডেওয়ালি এলাকায় একটি স্কুলে শুকনো রেশন পড়ুয়াদের মধ্যে সরবরাহ করেন। প্রসঙ্গত চলতি বছরের মার্চ দেশের প্রতিটি স্কুল করোনার কারণে বন্ধ হয়ে। অক্টোবরে আংশিকভাবে খোলা হলেও ফের বন্ধ হয়ে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সঙ্কটের এই তীব্র সময় বিগত তিন থেকে চার মাস ধরে লঙ্গর তৈরি করে এক কোটির বেশি মানুষকে বিনা মূল্যে খাওয়ানো হয়েছে। বিধবা এবং প্রবীণ নাগরিকদের পেনশন দ্বিগুণ করা হয়েছে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং ট্যাক্সি চালকদের ব্যাংক একাউন্টে পাঁচ টাকা করে দেওয়া হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top