News Flash

  • Home
  • Uncategorized
  • সুপারি গাছের খোল ব্যবহারে স্বনির্ভর রেউবেন রাংলং
Image

সুপারি গাছের খোল ব্যবহারে স্বনির্ভর রেউবেন রাংলং

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি.স.)৷৷ ভোকাল ফর লোকাল মন্ত্রে আরও এক সাফল্য প্রশংসা কুড়িয়েছে রাজ্য৷ সুপারি গাছের খোল ব্যবহারে স্বনির্ভর হলেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের নোয়াগাঙের বাসিন্দা রেউবেন রাংলং৷


এই সাফল্যের কাহিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অত্যন্ত আনন্দের সাথে সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করেছেন৷ তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সরকারের আত্মনির্ভরতার ডাকে উদ্বুদ্ধ হয়ে পানিসাগরের নোয়াগাঙের বাসিন্দা রেউবেন রাংলং সুপারি গাছের খোল দিয়ে পরিবেশবান্ধব থালা, বাটি এবং চামচ প্রস্তুত করছেন৷ তাঁর সংস্থা শালম এন্টারপ্রাইজেস-এ বর্তমানে ১৬ জন শ্রমিক কর্মরত রয়েছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর উতপাদিত পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ তিনি তাঁর পরিসর ও পরিকাঠামো আরও বর্ধিত করতে চাইছেন৷
মুখ্যমন্ত্রী রেউবেন রাংলঙের এই উদ্যোগ ও প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন৷ সাথে তাঁর ব্যবসার আরও শ্রীবৃদ্ধি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি৷ শুধু তা-ই নয়, তাঁর সংস্থায় আরও বেশি মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হোক, এই কামনাও মুখ্যমন্ত্রীর৷ তাঁর এই উদ্যোগ রাজ্যের আরও অনেককে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে, দৃঢ় বিশ্বাস বিপ্লব দেবের৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন৷ আগে ত্রিপুরায় আত্মনির্ভর হয়ে ওঠার মানসিকতা ছিল না৷ ত্রিপুরাবাসীর মধ্যে নতুন ধারার যে মানসিকতা গড়ে উঠছে তার জন্য আমি সত্যিই অভিভূত৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top