News Flash

  • Home
  • Uncategorized
  • আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স লঞ্চ করল গ্যারান্টিড পেনশন প্ল্যান
Image

আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স লঞ্চ করল গ্যারান্টিড পেনশন প্ল্যান

‘আই সি আই সি আই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’ হল এক নতুন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান, যা আর্থিকভাবে স্বাধীন অবসর জীবন কাটানোর জন্য আজীবন আয়ের গ্যারান্টি দেয়
নিয়মিত আয় এক্ষুণি শুরু করা বা ১০ বছর পর্যন্ত স্থগিত রাখার নমনীয়তা দেয়
মুদ্রাস্ফীতির সাথে লড়ার জন্য অ্যানুইটি পে-আউট বাড়ানোর বিকল্প
মুদ্রাস্ফীতির সাথে লড়ার জন্য অ্যানুইটি পে-আউট বাড়ানোর বিকল্প
গুরুতর অসুখের ক্ষেত্রে প্রিমিয়াম ফেরত পাওয়ার বিকল্প

Agartala, ডিসেম্বর , ২০২০: আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ লঞ্চ করেছে ‘আই সি আই সি আই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’। এটা একটা নতুন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান, যা আর্থিকভাবে স্বাধীন অবসর জীবন কাটানোর জন্য আজীবন আয়ের গ্যারান্টি দেয়। এই নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল অ্যানুইটি প্রোডাক্ট গ্রাহকদের তাৎক্ষণিক (ইমিডিয়েট) অ্যানুইটি আর বিলম্বিত (ডেফার্ড) অ্যানুইটির একটা বেছে নেওয়ার স্বাধীনতা দেয়।


তাৎক্ষণিক অ্যানুইটির বিকল্প বাছলে গ্রাহকরা একটা এককালীন প্রিমিয়াম দিয়ে তক্ষুণি নিয়মিত টাকা পেতে শুরু করেন। অন্য দিকে বিলম্বিত অ্যানুইটি নিলে গ্রাহকরা পরে কোন সময়ে, যেমন অবসর নেওয়ার আগে আগে, টাকা পাওয়া শুরু করার স্বাধীনতা পান। গ্রাহকরা আয় শুরু করার সময়টা ১০ বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারেন। যত পিছিয়ে দেবেন, তত বেশি টাকা পাবেন।


এই প্রোডাক্টটা গ্রাহকদের আর্থিকভাবে স্বাধীন অবসর জীবনের পরিকল্পনা করতে এবং স্বাধীন জীবন কাটানোর অধিকার দেয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য গ্রাহকরা তাঁদের তহবিল টপ-আপও করতে পারেন। তাহলে তাঁদের প্রাপ্য টাকার পরিমাণ বেড়ে যাবে।


অন্যান্য বিকল্পগুলোর মধ্যে আছে একক বা যুক্ত বীমার বিকল্প। একক বীমায় পলিসির মালিক আজীবন নিয়মিত টাকা পাবেন। যুক্ত বীমায় বীমার প্রাথমিক মালিকের মৃত্যুর পরও অন্যজন টাকা পেতে থাকবেন। কয়েকটা নির্ধারিত গুরুতর অসুখ ধরা পড়লে বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রিমিয়াম বাবদ দেওয়া টাকা ফেরতও পাওয়া যায়। এই বিকল্প রাখা হয়েছে যাতে পলিসির মালিক অসুস্থতার চিকিৎসায় টাকাটা ব্যবহার করতে পারেন।


এই লঞ্চ সম্বন্ধে শ্রী অমিত পলতা, চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, আই সি আই সি আই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্সে, বললেন, “এই অনিশ্চয়তার যুগে আমরা গ্রাহকদের জন্য এমন একটা প্রোডাক্ট আনতে পেরেছি, যেটা আজীবন রোজগার জোগায়। আয়ু বেড়ে যাওয়া, সামাজিক সুরক্ষার অভাব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আর বেড়ে চলা চিকিৎসার খরচের কারণে গ্রাহকদের অবশ্য কর্তব্য একটা সুরক্ষিত অবসর জীবনের পরিকল্পনা করা। ‘আই সি আই সি আই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’ এমন একটা বহুমুখী অবসর পরিকল্পনার প্রোডাক্ট, যা গ্রাহকদের অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে বা পরে নিয়মিত রোজগার করার সুযোগ দেয়। এই বিকল্পটা তাঁদের জন্য খুব দরকারী, যাঁদের অবসর নিতে দেরী আছে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top