News Flash

  • Home
  • প্রধান খবর
  • পৌর সংস্থাগুলির নির্বাচন স্থগিত রাখার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল
Image

পৌর সংস্থাগুলির নির্বাচন স্থগিত রাখার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগম ও ২১ টি পৌর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করেছে কংগ্রেস৷ মিছিলটি আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন অপরাধ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়৷


উল্লেখ্য আগরতলা পৌরনিগম এবং ২১ টি পুর সংস্থার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে৷ নিয়ম অনুযায়ী পুর নিগাম এবং পৌর সংস্থাগুলির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করার কথা রয়েছে৷ কিন্তু আগরতলা পৌরনিগম এবং ২১ টি পৌরসংস্থার নির্বাচন ঘোষণা করে প্রশাসক নিয়োগ করে এসব সংস্থার পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছে বিরোধী দলগুলি৷


স্রেফ করোনা ভাইরাস সংক্রমণের অজুহাত দেখিয়ে আগরতলা পৌরনিগম এবং একুশটি পৌরসংস্থার নির্বাচন স্থগিত রাখা সঠিক পদক্ষেপ হয়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে স্তব্ধ করে দেয়ার প্রয়াস নেয়া হয়েছে বলেও অভিযোগ৷অবিলম্বে আগরতলা পৌরনিগম এবং২১ টি পৌরসংস্থার নির্বাচন ঘোষণা করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যতায় কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top