নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার করোনা সংক্রান্ত দিশা নির্দেশ সম্প্রসারণ করে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বহাল করেছে। করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে কম হলেও কোনো গাফিলতি করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে বিশ্বের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ব্রিটেনে করোনা নিজের চরিত্র বদল করেছে। ফলে সকলকে বাড়তি সতর্ক হতে হবে। সক্রিয় এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমাগত পড়তির দিকে। যদিও গোটা পৃথিবীতে করোনা নতুন করে বেড়ে চলেছে। কোন রকমের ঢিলেমি নয়। সতর্ক হয়ে চলতে হবে। করোনা বিধি মানতে হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃটেনের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত। ব্রিটেন থেকে আগত যাত্রীদের ওপর নজরদারি চলছে।
করোনা দিশা নির্দেশ আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বহাল রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















