News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল শিমলা, উচ্ছ্বসিত পর্যটকরা
Image

শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল শিমলা, উচ্ছ্বসিত পর্যটকরা

শিমলা, ২৮ ডিসেম্বর (হি.স.): শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| মরশুমের প্রথম তুষারপাতে শিমলার সর্বত্রই সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে| শুধুমাত্র শিমলা নয়, বরফের চাদরে ঢাকা পড়েছে মানালি, কুর্ফি এবং ডালহৌসিও| বছরের শেষ সপ্তাহে ও নতুন বছর শুরুর কয়েকদিন আগে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরা। খারাপাথরে ৬ ইঞ্চি বরফ জমে যায় সোমবার সকালে, কুর্ফিতে ৬ ইঞ্চি। এছাড়াও নারকান্ডায় দুই ইঞ্চি বরফ জমে যায়। 

শিমলা থেকে অনেকটা দূরে মানালিতেও তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সোলাং এবং কলপাতেও। এই সময়ে শিমলায় বেড়াতে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরাও| বরফ পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নেমে গিয়েছে| শীতে কাবু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েছেন শ্বেতশুভ্র হিমাচল দেখতে| নতুন বছরে শিমলায় আরও পর্যটকদের আগমণ হবে এই আশায় হোটেল মালিকরাও খুশি। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top