News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১৬.৮৮-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৭২ শতাংশ, সুস্থতা ৯৭.৮২-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৭৯
Image

ভারতে ১৬.৮৮-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৭২ শতাংশ, সুস্থতা ৯৭.৮২-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৭৯

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও খানিকটা কমল। একইসঙ্গে ভারতে ১৬.৮৮-কোটির উর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৮৩ শতাংশে পৌঁছে গিয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৬,৮৮,১৮,০৫৪-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৭.১৫-লক্ষ করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ ডিসেম্বর (রবিবার সারা দিনে) ভারতে ৭,১৫,৩৯৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। 

ভারতে সামগ্রিক সুস্থতার হার প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। রবিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ২১,১৩১ জন। ভারতে এই মুহূর্তে মাত্র ২.৭২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৪৭,৯০১ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৮২,৬৬৯ জন (৯৫.৮৩ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৭৭ হাজার ৩০১ জন করোনা-রোগী।

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ ফের ২৫ হাজারের নীচে রয়েছে। দৈনিক মৃত্যুও নিম্নমুখী। সোমবারও সেই ধারা অব্যাহত রইল। একইসঙ্গে ভারতে সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৮৩ শতাংশে পৌঁছে গিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০২১ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০২,০৭,৮৭১-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ২৭৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২১,১৩১ জন।

২৭৯ বেড়ে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৯০১ জন। বিগত ২৪ ঘন্টায় ২১,১৩১ জন সুস্থ হওয়ার পর ভারতে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,৮২,৬৬৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৩০১ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ১,৩৮৯ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৭,১৫,৩৯৭।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top