News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম মিথ্যে মনগড়া অভিযোগ করছে : বিজেপি
Image

সিপিএম মিথ্যে মনগড়া অভিযোগ করছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে গৌতম দাশ যে অভিযোগ তুলেছেন তা খণ্ডন করেছেন নবেনদু ভট্টচার্য৷ পাল্টা জবাবে নবেন্দু ভট্টাচার্য বলেছেন, সিপিএমের এখন অস্তিত্ব সংকট চলছে৷ তাই সিপিএম এখন আর কিছু বুঝে উঠতে পারছে না৷ মিথ্যে মনগড়া অভিযোগ করছে৷


সাংবাদিক সম্মেলনে নবেনদু ভট্টাচার্য বলেন, কূটনৈতিক সার্জিক্যাল স্টাইক করা হয়৷ আর তাতেই অপহৃতরা যেমন ফিরে এসেছে ঠিক তেমনি আরো কয়েকজন আত্মসমর্পণ করেছে৷ এই ক্ষেত্রে নবেন্দু ভট্টাচার্য বলেন, কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা হলো, কিভাবে আত্মসমর্পণ করেছে তা সাংবাদিকরা অনুসন্ধানমূলক বিশ্লেষণ করলে কিংবা পুলিশ কর্তাদের কাছ থেকে তথ্য নিলেই স্পষ্ট হবে৷ তবে সিপিএম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবতীর মৃত্যুদিন পালন না করে বিদেশের খুনিকে সন্মান জানালো৷ চিনের মাও- সেতুংয়ের জন্মাদিন পালনের কর্মসূচিকে এভাবে কটাক্ষ করলেন নবেন্দু৷ তবে বিভিন্ন জায়গায় যে ভাবে অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে তার জন্য সিপিএমকে দায়ী করেন নবেন্দুবাবু৷ বাংলাদেশকে চাপ দিয়ে সেই দেশ থেকে অপহৃতদের ফিরিয়ে আনা এবং উগ্রবাদীদের আত্মসমর্পণ করানোর ক্ষেত্রে উভয় দেশের সুরক্ষা বাহিনী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন নবেন্দুবাবু৷ তিনি মূলত সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাশের সাংবাদিক সম্মেলনের জবাব দিতেই সাংবাদিক সম্মেলনে মিলিত হন৷


বলেন, রাজ্যে খাদ্য নেই, কাজ নেই, সংকট চলছে বলে গৌতম দাশ যে অভিযোগ করেন সেটা সর্ববই মিথ্যা বর্তমানে রেশনে প্রচুর চাল মজুত আছে৷ অনেকে চাল গ্রহণ করছে না৷ এতেই প্রমাণ করে খাদ্য নেই, খাদ্য সংকটের অভিযোগ মিথ্যা৷ বর্তমান সরকারের সময়ে গ্রামীণ বিকাশ কিভাবে হয়েছে তাও তুলে ধরেন নাবেদদু ভট্টাচার্য৷ আত্মহত্যা নিয়ে গৌতম দাশের অভিযোগ খারিজ করে পাল্টা জবাবে নবেন্দু ভট্টাচার্য বলেন, বামেদের আমলে সবচেয়ে বেশি আত্মহত্যা হতো এই রাজ্যে৷ চিটফান্ডের রমরমা বামেদের আমলেই হয়েছে৷ কৃষকদের দুর্দশা বাম আমলে ছিলো৷ বাম নেতাদের কারণেই চিটফান্ড মাথাচাড়া দিয়েছে এই রাজ্যে৷ গৌতম দাশ যেন মায়া কান্না না করে পরামর্শ দিলেন নাবেনদু ভট্টাচার্য৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top