News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিষ্ঠা দিবসে ‘নিখোঁজ’ থাকা নিয়ে রাহুলকে কটাক্ষ, পাল্টা আক্রমণ কংগ্রেসের
Image

প্রতিষ্ঠা দিবসে ‘নিখোঁজ’ থাকা নিয়ে রাহুলকে কটাক্ষ, পাল্টা আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): উধাও হয়ে যাওয়া নিয়ে ফের কটাক্ষ শুনতে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তাও আবার কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে ‘নিখোঁজ’ থাকলেন কংগ্রেস সাংসদ। ‘নিখোঁজ’ থাকা নিয়ে রাহুলকে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ‘নিখোঁজ’ থাকার কারণ অবশ্য জানিয়েছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘দিদিমাকে দেখতে যাওয়া কী অপরাধ?’ আবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে অল্প সময়ের জন্য ট্রাভেলে গিয়েছেন রাহুল গান্ধী।’

সোমবার কংগ্রেসেরফা ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন সকালে দলের সদর দফতরে দলীয় পতাকা উত্তোলন করেছেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা উপস্থিত ছিলেন। কিন্তু রাহুলকে দেখা যায়নি। আর তা নিয়েই টুইট করে শিবরাজ সিং চৌহান লিখেছেন, ‘কংগ্রেস ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, কিন্তু রাহুল গান্ধী নিখোঁজ।’  এই কটাক্ষের প্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘দিদিমাকে দেখতে যাওয়া কী অপরাধ?’ ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার রয়েছে সকলের, বিজেপি নিম্ন-মানের রাজনীতি করছে। তাঁরা রাহুল গান্ধীকে টার্গেট করছেন, যেহেতু একজন নেতাকেই তাঁরা টার্গেট করছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top