News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানীতে বিএসএফ-জনতা সংঘর্ষ, ঘায়েল সাত
Image

ইরানীতে বিএসএফ-জনতা সংঘর্ষ, ঘায়েল সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলা শহরের ইরানি বাজার সংলগ্ণ এলাকায় বিএসএফ এবং জনতার সংঘর্ষে উভয়পক্ষে সাতজন আহত হয়েছেন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ইরানি বাজার সংলগ্ণ এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় এক টমটম চালক টমটমে করে যাত্রীদের নিয়ে যাচ্ছিল৷ ইরানি বাজার সংলগ্ণ এলাকায় বিএসএফ জওয়ানরা টমটম থেকে আটক করে কোন কিছু বুঝে উঠার আগেই লাঠিপেটা শুরু করে৷ টমটম রাস্তার পাশে পড়ে যায়৷

বিএসএফের বেধড়ক মারধরের পাঁচজন আহত হয়েছেন৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ক্ষুব্দ জনতার হাতে দুই বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছেন বলে খবর৷টমটম চালক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিএসএফ জওয়ানরা অহেতুক আটক করে এ ধরনের অবাঞ্ছিত ঘটনা সংঘটিত করেছে৷ ঘটনায় জড়িত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top