News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি পেলেন বাইডেন, কোভিড-১৯ ত্রাণ বিলে সই ট্রাম্পের
Image

স্বস্তি পেলেন বাইডেন, কোভিড-১৯ ত্রাণ বিলে সই ট্রাম্পের

ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর (হি.স.): বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোভিড সংক্রান্ত আর্থিক ত্রাণ বিলে সই না করেন। তাহলে আমেরিকায় করোনা-পরিস্থিতি আরও খারাপ হবে, এ কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে বাইডেনকে স্বস্তি দিয়ে এবং প্রবল চাপের মুখে পড়ে কোভিড-১৯ ত্রাণ বিলে সই করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ ত্রাণ বিলে সই করার পর ট্রাম্প জানিয়েছেন, ‘বেকারত্ব সমস্যা মেটানো…উচ্ছেদ রদ করা, পিপিপি-র জন্য অর্থবরাদ্দ, আমাদের এয়ারলাইন কর্মীদের কাজে ফিরিয়ে আনা, টিকাকরণের জন্য অর্থ সাহায্য এবং আরও অন্যান্য স্বার্থে এই বিলে আমি সই করলাম।’ ট্রাম্প সই করার পর এই বিল এবার আইনে পরিণত হবে।

করোনাভাউরাস মহামারীর জন্য সমস্যার মধ্যে রয়েছেন লক্ষ লক্ষ আমেরিকান। তাঁদের স্বার্থেই ৯০০ বিলিয়ন ডলারের কোভিড-১৯ ত্রাণ বিলে সই করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই বিলে সই করার জন্য প্রথমে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। পরে সমস্ত দিক থেকে বাধার মুখে পড়ে  কোভিড-১৯ ত্রাণ বিলে সই করলেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top