News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় খাদ্য দপ্তরে ঘুঘুর বাসা কাজকর্ম শিকেয়
Image

সোনামুড়ায় খাদ্য দপ্তরে ঘুঘুর বাসা কাজকর্ম শিকেয়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৬ ডিসেম্বর৷৷ সোনামুড়া মহকুমায় খাদ্য দপ্তরে চলছে অরাজগতা৷ তাছাড়া, নানা ভাবে দুর্নীতির অভিযোগও উঠেছে৷ মহকুমা খাদ্য দপ্তরের অধীন ১০৩টি নায্য মূল্যের দোকান রয়েছে৷ এই রেশন দোকানের ডিলাররা প্রায়শই নানা সমস্যায় ভুগেন৷ কর্মচারীরা কাজকর্ম শিকেয় তুলে অফিসকে নীতিমত আড্ডাস্থলে পরিণত করে দিয়েছে৷ অভিযোগ উঠেছে, নগদ নারায়নের বিনিময়ে নানা কাজ হাসিল করতে হচ্ছে ডিলারদের৷ অফিসের এক কর্মী অনুপ সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে৷


জানা গিয়েছে, দক্ষিণ কলমচৌড়া রেশন ডিলার কৃষ্ণকমল দাশের কাছ থেকে এক কর্মী মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে৷ তাছাড়া, রেশন সামগ্রী খাদ্য দপ্তর থেকে সরবরাহ করার ক্ষেত্রেও এই অফিসে একাংশ কর্মী নানা ধরনের ছলচাতুরি করে চলেছে৷ আর্থিক অনিয়মের পাশাপাশি রেশন সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে অনিয়ম চলতে থাকায় ভোক্তারা নিয়মিত রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top