News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী সনদ পেশ করতে না পেরে উদ্বেগ প্রকাশ লইয়ার্স ইউনিয়নের
Image

দাবী সনদ পেশ করতে না পেরে উদ্বেগ প্রকাশ লইয়ার্স ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ ৯ দফা দাবিতে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এর পক্ষ থেকে আগরতলা এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের নেতা ভাস্কর দেববর্মা আইনজীবীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমস্যা দূর করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


শনিবার ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়নের নেতা বলেন আইনজীবীরা বর্তমানে নানা সমস্যার সম্মুখীন৷ তারা মুখ্যসচিবের অফিস থেকে সময় চেয়ে ছিলেন৷ কিন্তু মুখ্যসচিব তাদের সময় দেননি৷ সেকারণে মুখ্য সচিবের কাছে তারা দাবি সনদ পেশ করতে পারেননি৷বাধ্য হয়ে তারা সাংবাদিক সম্মেলনে তাদের দাবিগুলো রাজ্য সরকার এবং মুখ্যসচিবের নজরে আনার উদ্যোগ গ্রহণ করেছেন৷


দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আইনজীবীরা কাজ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷কর্ম ক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের নেতৃবৃন্দ৷নবীন আইনজীবীদের জন্য পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানের জন্য তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top