News Flash

  • Home
  • Uncategorized
  • নিরীহ কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে : রাজনাথ সিং
Image

নিরীহ কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): নতুন কৃষি আইন কার্যকর হলে কৃষকদের আয় দ্বিগুণ হবে। সংস্কারের প্রভাব অনুভব করতে কিছুটা সময় লাগবে। কৃষকদের কাছে অনুরোধ করব আগামী এক থেকে দেড় বছরের মধ্যে যে পরিবর্তন হবে তা দেখতে থাকুন। নচেৎ কৃষি আইনগুলোকে আলোচনার মাধ্যমে আরো উন্নততর করা হবে। রবিবাসরীয় দুপুরে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  


হিমাচল প্রদেশে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সরকার সাফল্যের সঙ্গে তিন বছর পূর্ণ করেছে। হিমাচলপ্রদেশের বাসীদের অভিনন্দন জানাই। কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। তখন হিমাচল প্রদেশের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছিল মাত্র ২২ হাজার কোটি টাকা। যখন মোদী সরকার ক্ষমতায় এল তখন কেন্দ্রের তরফে তিনগুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে হিমাচলপ্রদেশের জন্য।
কৃষি আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, যারা কৃষিকাজ সম্পর্কে কিছুই জানে না তারাই নিরীহ কৃষকদের বিপথে চালিত করেছেন।


সরকার কোথাও বলেনি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ করে দেওয়া হবে। মান্ডিগুলি যেমন ছিল তেমনই থাকবে। কারো স্পর্ধা নেই কৃষকদের থেকে তাদের জমিয়ে ছিনিয়ে নেওয়ার। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top