News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ইউকে ফেরত একজনের দেহে করোনার সংক্রমণ, নমুনা গেল পুণে
Image

রাজ্যে ইউকে ফেরত একজনের দেহে করোনার সংক্রমণ, নমুনা গেল পুণে

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপ অনেকটাই কমেছে৷ কিন্তু, নতুন করে আতঙ্ক বছর বিদায়ের মুহূর্তে আলোড়ন ফেলেছে৷ ইউকে ফেরত এক ব্যক্তির দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তবে, তাঁর দেহে যে ভাইরাস রয়েছে তা আরও বিশদে পরীক্ষার জন্য পুণে পাঠানো হয়েছে৷ কারণ, বর্তমানে ইউকে-তে করোনা-র দ্বিতীয় সংস্করণের থাবায় হাহাকার শুরু হয়েছে৷ সার্স-কোভ-২-এর সাথে ওই ব্যক্তির দেহের ভাইরাস কোনও মিল রয়েছে কিনা তা-ই এখন স্বাস্থ্য দফতরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ স্টেট কোভিড নোডাল অফিসার ড় দ্বীপকুমার দেববর্মা জানিয়েছেন, ইউকে ফেরত করোনা-আক্রান্ত ওই ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে৷ স্বাস্থ্য দফতর পুণে থেকে রিপোর্টের অপেক্ষায়৷


প্রসঙ্গত, করোনা অতিমারির দ্বিতীয় ধাপ আরও ভয়ঙ্করভাবে পৃথিবীতে তাণ্ডব চালাবে, বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন৷ সেই অনুমান অনেকটাই সত্যি করে আগের তুলনায় ৭০ শতাংশ দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা নিয়ে হাজির হয়েছে সার্স-কোভ-২৷ স্বাভাবিকভাবে গোটা বিশ্ব নতুন করে আতঙ্কে জবুথবু হয়ে রয়েছে৷ ভারতে ইতিমধ্যে ইউকে-র সাথে বিমান যোগাযোগ স্থগিত রেখেছে৷ তবে, বিমান স্থগিত করার আগেই অনেকে সে-দেশে বিপদ আঁচ করে ভারতে ফিরেছেন৷ দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে ইউকে থেকে সম্প্রতি দেশে ফেরেছেন এমন কয়েকজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে, বাদ যায়নি ত্রিপুরাও৷

ড় দ্বীপকুমার দেববর্মার কথায়, গত এক মাসে ইউকে থেকে ত্রিপুরায় পাঁচজন ফিরেছেন৷ তাঁদের মধ্যে দুজন ১৪ দিনের মধ্যে ইউকে থেকে ফিরেছেন৷ তাঁদের খুঁজে বের করে নমুনা পরীক্ষার পর একজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁর দাবি, ওই ব্যক্তির নমুনা ইতিমধ্যে পুণেতে পাঠানো হয়েছে৷ রিপোর্ট আসার পর জানা যাবে তাঁর দেহে যে সংক্রমণ রয়েছে সার্স-কোভ-২ নাকি, কোভিড-১৯৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন সমস্ত আন্তর্জাতিক বিমানযাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷ সাথে ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়েও আগত যাত্রীদের ওই পরীক্ষা বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার৷ তবে, বিমানবন্দরে ওই পরীক্ষা শুরু হলেও ইন্টিগ্রেটেড চেকপোস্টে তা এখনও শুরু হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top