News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়েছে, দাবি নরোত্তম মিশ্রর
Image

কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়েছে, দাবি নরোত্তম মিশ্রর

ভোপাল, ২৭ ডিসেম্বর (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতন নেতা কংগ্রেসের মধ্যে নেই। রবিবার এই কথা বলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের দাপুটে বিজেপি নেতা নরোত্তম মিশ্র। পাশাপাশি তিনি এও দাবি করেছেন কংগ্রেস নামে বিরোধী দলটি গুরুত্বহীন হয়ে পড়েছে।


এদিন নরোত্তম মিশ্র জানিয়েছেন, স্বাধীনতার পর মহাত্মা গান্ধী জানিয়েছিলেন যে কংগ্রেস এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের জোটসঙ্গীরা এমন কথাটাই বলে চলেছে।  কংগ্রেস এবং তাদের নেতৃত্ব গুরুত্বহীন।


উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভা নির্বাচন এবং গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধানসভা উপনির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দলের অভ্যন্তরে দেখা দিয়েছে নেতৃত্বহীনতার সংকট। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন এই দলটির বিরুদ্ধে বিদ্রুপ করলেন নরোত্তম মিশ্র।

Releated Posts

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গ বিভূষণ’ প্রত্যাহার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়…

ByBySandeep Biswas Aug 13, 2026

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top