News Flash

  • Home
  • Uncategorized
  • রাধাপুরে সাতসকালে রক্তাক্ত যুবককে নগ্ণ অবস্থায় উদ্ধার
Image

রাধাপুরে সাতসকালে রক্তাক্ত যুবককে নগ্ণ অবস্থায় উদ্ধার

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.)৷৷ সাতসকালে রক্তাক্ত জনৈক যুবককে নগ্ণ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন৷ শুরুতে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি কারোর৷ দুপুরের পর তাঁর পরিচয় মিলেছে৷ মৃত যুবকের নাম অভিজিৎ পোদ্দার৷ তিনি আগরতলা গান্ধীঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে৷


শনিবার সকালে রাধাপুর থানাধীন কলাবাগান এলাকার এক যুবককে সম্পূর্ণ নগ্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাপুর থানায়৷ খবর পেয়ে রাধাপুর থানা এবং জিরানা থেকে দমকল বাহিনী ছুটে যায়৷ তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
ওই ঘটনায় জিবি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের পরিচয় জানা যায়নি৷ চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের পর মর্গে রাখা হবে৷ কারণ, ওই যুবকের পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি৷


এদিকে, দুপুর নাগাদ ওই যুবকের পরিচয় খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ৷ তাঁর বাড়ি প্যারাডাইস চৌমুহনি এলাকায় এবং পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন৷ তাঁর শরীরে আঘাতের চিহ্ণ দেখে স্পষ্ট, তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে৷ এক্ষেত্রে ব্যবসায়িক ঝামেলা নাকি পূর্ব শত্রুতার জের, তা পুলিশ তদন্ত করে দেখছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top