News Flash

  • Home
  • Uncategorized
  • বড়দিনের আনন্দে মাতল ত্রিপুরা
Image

বড়দিনের আনন্দে মাতল ত্রিপুরা

আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপকে উপেক্ষা করে খ্রিষ্টমাসে সমস্ত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে গেছে৷ অন্যান্য বছরের তুলনায় ভিড় কিছুটা কম হলেও তারুণ্যের উচ্ছ্বাস রাজধানী আগরতলা শহরের রাজপথ দখল নিয়েছে আজ৷ শহরের আনাচে-কানাচে যুবক-যুবতীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ তেমনি, মরিয়ম নগর চার্চে এদিন ভিড় ছিল লক্ষ্যণীয়৷ করোনা-র প্রকোপে আয়োজনে জৌলুস ছিল কিছুটা কম৷ তবুও সেখানেও মানুষের ভিড় বড়দিনের আনন্দ-কে অন্য মাত্রা এনে দিয়েছে৷


জিশু খ্রিষ্টের জন্মদিনে ত্রিপুরা রঙিন আবরণ নিয়েছে৷ শুধু এ-বছর পিকনিকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম৷ ত্রিপুরায় জিশু খ্রিষ্টের জন্মদিন প্রতি বছর ঘটা করে পালন করা হয়৷ বিশেষ করে জনজাতি মহল্লায় বড়দিনের উৎসব অন্য সমস্ত উৎসবের আনন্দকে ছাড়িয়ে যায়৷ ত্রিপুরায় অধিকাংশ এলাকায় মিশ্র জনবসতি৷ ফলে, সমস্ত উৎসবে সকলের সমান অংশগ্রহণ লক্ষ্য করা যায়৷


আজ আগরতলার উজ্জ্বয়ন্ত প্যালেস-এর সামনে প্রচুর ভিড় ছিল৷ এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টেও ছিল ঠাসা ভিড়৷ দিনের বেলায় বড়দিন উদযাপনে ছিল শুধুই কেনাকাটার ধুম৷ সন্ধ্যা গড়াতেই চারিদিকে উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top