News Flash

  • Home
  • Uncategorized
  • অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস পালিত
Image

অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৬তম জন্ম দিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে৷


প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দলের প্রধান কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন অটলবিহারী বাজপেয়ী এমন একজন নেতা ছিলেন যিনি নিজের জীবনকে তুচ্ছ করে সমাজসেবায় এবং দেশের সেবায় আত্ম নিয়োগ করেছিলেন৷ তার জীবন আদর্শ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান৷

রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে দলের তরফ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে শোভাযাত্রা ,রক্তদান শিবির, রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ সহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top