News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলিয়ামুড়ায় যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

তেলিয়ামুড়ায় যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী যুবকের নাম অজয় দাস৷ নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে ওই যুবক৷


জানা গেছে তার মা ও বাবা বাড়িতে ছিলেন না৷মা বাবার অনুপস্থিতিতে সে নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেয়৷মা বাবা বাড়িতে ফিরে এসে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ পুলিশকে না জানিয়ে মৃতদেহটি ফাঁসি থেকে মৃতদেহটি নামে হাসপাতালে নিয়ে যান তার মা ও বাবা৷

কি কারণে ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ আত্মঘাতী যুবকের মা-বাবা জানান পরিবারে কোনো ধরনের ঝামেলা ছিল না৷ মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷


তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ফাঁসিতে যুবকের আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি মাই গঙ্গা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top