News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের নিকট আত্মীয়দের সরকারি চাকরির সিদ্ধান্ত
Image

রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের নিকট আত্মীয়দের সরকারি চাকরির সিদ্ধান্ত

আগরতলা, ২৪ ডিসেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরায় রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদের নিকট আত্মীয়কে সরকারি চাকরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তার জন্য একটি স্ক্রুটিনি কমিটিও গঠন করতে আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ মার্চ পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে নিহত ব্যক্তির পরিবারে সরকারি চাকরি দেওয়ার প্রশ্ণে ওই কমিটি গঠন করা হয়েছে৷ তাতে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রীকে৷


মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরা সরকারের কাছে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারের পক্ষ থেকে সরকারি চাকরির জন্য আবেদনপত্র জমা পড়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এ ধরনের আবেদন জমা পড়েছে৷ তাদের পরিবারের কথা চিন্তা করে বর্তমান সরকার রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারে সরকারি চাকরি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে৷ এজন্য গঠিত স্ক্রুটিনি কমিটিতে চেয়ারম্যান ছাড়া আইনসচিব, পুলিশের ডিরেক্টর জেনারেল কর্তৃক মনোনীত একজন আইজিপি, তথ্য ও সংসৃকতি দফতরের দায়িত্বপ্রাপ্ত সচিব, গৃহ দফতরের অতিরিক্ত বা যুগ্মসচিব সদস্য হিসেবে থাকবেন৷ কমিটির কনভেনর থাকবেন তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা৷ তাছাড়া এই কমিটি স্পেশাল ইনভাইটি হিসেবে সদস্য যুক্ত করতে পারবেন৷ এক্ষেত্রে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারের যে কোনও একজনকে সরকারি চাকরি দেওয়া হবে৷ তবে এক্ষেত্রে রাজ্য সরকারের নিয়োগনীতি অনুযায়ী আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে৷ ওই পরিবারে উপার্জনের অন্য কোনও মাধ্যম থাকলে উপযুক্ত বলে বিবেচনা করা যাবে না৷


তাঁর কথায়, আবেদনকারী যে জেলায় বাস করছেন ওই জেলার এসপি কর্তৃক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করতে হবে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ স্ক্রুটিনি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে রাজস্ব দফতরের বিশেষ সচিবকেও স্ক্রুটিনি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ আজকের বৈঠকে ১০টি আবেদনপত্র স্ক্রুটিনি করা হয়৷ এর থেকে সাতটি আবেদনপত্র উপযুক্ত বলে উঠে আসলেও ছয়জন আবেদনকারীকে সরকারি চাকরি প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে কমিটি৷ একজনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে ওই আবেদনপত্রটি মন্ত্রিসভায় পাঠানো হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য৷


তাঁর বক্তব্য, এই সম্পর্কিত আবেদনপত্র প্রতিটি মহকুমাশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে৷ ২০১৮ সালের ৯ মার্চ পর্যন্ত রাজ্যে যে কোনও সময়েই রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা যাবে৷ আবেদন করার পর নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে৷ আবেদনকারীকে আবেদনের সাথে জন্মের তারিখের প্রমাণপত্র, শিক্ষা যোগ্যতার প্রমাণপত্র, পিআরটিসি, এসসি অথবা এসটি সার্টিফিকেট (প্রযোজ্য হলে) নিহতের মৃত্যুর প্রমাণপত্র, নিহতের ওয়ারিশদারদের পক্ষ থেকে আবেদনকারীর প্রতি নোবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top