News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় ডিওয়াইএফআই’র রেলিকেকেন্দ্র করে তীব্র উত্তেজনা, মৃদু লাঠিচার্জ
Image

বিলোনিয়ায় ডিওয়াইএফআই’র রেলিকেকেন্দ্র করে তীব্র উত্তেজনা, মৃদু লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ ডিসেম্বর৷৷ ডিওয়াইএফআই’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রেলিকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় বিলোনিয়ায়৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদ্যু লাঠিচার্জ চালায় বলে অভিযোগ৷ ২৪ শে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ৷ বিলোনিয়া বিভাগীয় এসএফআই ও টিএসইউ বামপন্থী দুই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বিলোনিয়াতে শোভাযাত্রার কর্মসুচি করার উদ্যোগ গ্রহন করে বৃহস্পতিবার৷


সেই মোতাবেক বর্তমান ও প্রাক্তন ছাত্র নেতা কর্মীরা হাজির হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় অফিসের সামনে৷ নির্দিষ্ট সময়সুচি অনুযায়ি বেলা এগারোটা নাগাদ পার্টি অফিস থেকে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে বের হয়ে ব্যাঙ্ক রোডের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলে শোভাযাত্রা মিছিল৷ একনং টিলার সামনে থেকে শোভাযাত্রার মিছিল মোর নিতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ লাঠিচার্জ এর ফলে শোভাযাত্রায় অংশ গ্রহন কারীরা অল্পবিস্তর আহত হয় বলে অভিযোগ সিপিআইএম এর নেতৃত্বদের৷ এই লাঠিচার্জ এর ফলে সৃষ্টি হয় উত্তেজনা৷


শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণ কারীরা ক্ষোভে রাজপথে বসে অবরোধ করে রাখে রাস্তা৷ শান্তিপূর্ণ শোভাযাত্রা মিছিলের উপর পুলিশের লাঠিচার্জ কোনভাবেই মেনে নিতে পারেনি শহরবাসীরা৷ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , মহকুমা আধিকারিক , থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সজ্জিত ছিল৷ পাশাপাশি এই অনভিপ্রেত ঘটনা নিয়ে প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ বিধায়ক সুধন দাসের কথা পর্যন্ত শুনতে চাননি দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷


অবশেষে সিপিআইএম নেতৃত্বরা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয়৷ রাস্তা অবরোধ স্থলেই প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পুলিশের অনুমতি নিয়েই শোভাযাত্রার মিছিল বের হয়৷ অনুমতি থাকা সত্ত্বেও কেন পুলিশের বাধা এবং লাঠিচার্জ তা প্রশ্ণ তুলেন৷
এধরনের ঘটনা উস্কানিমূলক বলে অভিযোগ করে বলেন এব্যাপারে দক্ষিণ জেলা পুলিশ সুপার এর নিকট সরাসরি জানানো হবে৷ এইদিনের শোভাযাত্রা মিছিলেপ্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী ছাড়া ছিলেন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মুখ্য সচেতক বাসুদেব মজুমদার , প্রাক্তন ছাত্র নেতা তাপস দত্ত , সহ বর্তমান ছাত্র নেতা সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top