News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত
Image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত

চেন্নাই, ২৫ ডিসেম্বর (হি. স.) :  শুক্রবার সকালে রক্তচাপ সমস্যার জন্য দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছেন, ‘রক্তচাপ ওঠা-নামা করার কারণে অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ অভিনেতা। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

সামনের বছর তামিলনাডুতে বিধানসভা ভোট। আর সেই বিধানসভা ভোটেই রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন দক্ষিণের অন্যতম সুপারস্টার রজনীকান্ত। আগামী ৩১ ডিসেম্বর তাঁর নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা রয়েছে। রাজনীতিতে নামার আগে অবশ্য চেন্নাইয়ের অদূরেই নিজের খামারবাড়িতে নিভৃতবাসে চলে গিয়েছিলেন থালাইভা। বৃহস্পতিবারই সেখানে তাঁর শরীরে রক্তচাপ সমস্যা দেখা দেয়। চিকি‍ৎসকদের পরামর্শ মেনেই পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রজনীকান্তের অসুস্ততার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই জড়ো হয়েছেন চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালের সামনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে ভিড়ও বাড়ছে। যদিও চিকি‍ৎসকরা বলছেন, ‘চিন্তার কোনও কারণ নেই। প্রচণ্ড মানসিক চাপের কারণেই রক্তচাপ অনিয়মিত হয়ে পড়ছে। সামান্য বিশ্রামেই সুস্থ হয়ে উঠবেন প্রবীণ অভিনেতা। সবচেয়ে স্বস্তির খবর হলো, তাঁর নতুন ছবির শুটিং ইউনিটের চারজন কলাকুশলী করোনায় আক্রান্ত হলেও থালাইভা’র করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top