News Flash

  • Home
  • Uncategorized
  • এমএসপি শেষ হবে না, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রাজনাথ সিং
Image

এমএসপি শেষ হবে না, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): ন্যূনতম সহায়ক মূল্য শেষ হয়ে যাবে না। আসলে এমএসপি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুক্রবার দিল্লির মেহরৌলিতে আয়োজিত কৃষক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এদিন বলেছেন, ‘ন্যূনতম সহায়ক মূল্য শেষ হয়ে যাবে, এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী আগেই বলেছেন এবং আমিও কথা দিচ্ছি এমএসপি শেষ হবে না। দেশ যখনই আর্থিক মন্দার মধ্যে ছিল, কৃষকরাই এগিয়ে এসেছেন এবং সমর্থন করেছেন। বহুবার আমরা তা দেখেছি।’ 

আন্দোলনরত অন্নদাতাদের উদ্দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ‘কৃষি আইন এক থেকে দুই বছরের জন্য বাস্তবায়িত হোক, এরপর আপনারা (কৃষক) যদি মনে করেন এই আইন কৃষক স্বার্থে নয়, তাহলে নিশ্চিত, ঠিক যেমনটা প্রধানমন্ত্রীকে আমরা জানি, আমরা প্রয়োজনীয় সমস্ত সংশোধনী আনব।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top