News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে প্রথম পর্যায় ৫১ লক্ষ জনকে করোনা প্রতিষেধক দেওয়া হবে : অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লিতে প্রথম পর্যায় ৫১ লক্ষ জনকে করোনা প্রতিষেধক দেওয়া হবে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি. স.): বিশ্বের বিভিন্ন প্রান্ত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশে জনগণকে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে জানুয়ারিতে ভারতেও শুরু হবে প্রতিষেধক দেওয়ার কাজ। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে প্রথম পর্যায় ৫১ লক্ষ জনগণকে করোনা প্রতিষেধক দেওয়া হবে। প্রতিষেধক দেওয়ার পর কারো যদি শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় সেই জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন করে আক্রান্তের হওয়ার সংখ্যা কমতে শুরু করেছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে। জনগণ এখন করোনা প্রতিষেধক এর অপেক্ষায় রয়েছে। দিল্লির বাসিন্দাদের করোনা প্রতিষেধক সরবরাহ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে সরকার। কেন্দ্রীয় সরকার থেকে প্রতিষেধক সংগ্রহ করে সেগুলিকে সংরক্ষণ করে পরবর্তীতে জনগণের মধ্যে বিতরণ করার প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রশাসন। তিন ধরনের লোকেদের জন্য প্রতিষেধক প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে থাকবে স্বাস্থ্যকর্মীরা। দ্বিতীয় পর্যায়ে থাকবে ফ্রন্টলাইন ওয়ার্কার যেরকম পুলিশ। তৃতীয় দফায় সাধারণ মানুষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top