News Flash

  • Home
  • Uncategorized
  • অবন্তীপোরায় ধৃত ৪ জন আল-বদর জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ
Image

অবন্তীপোরায় ধৃত ৪ জন আল-বদর জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ

শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং বেআইনি সামগ্রী। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অবন্তীপোরা এলাকার দাদসারা এবং লারমোহ গ্রামে আল-বদর জঙ্গি সংগঠনের গতিবিধি বেড়েছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২৩-২৪ ডিসেম্বর মধ্যরাতে ওই দু’টি গ্রামে অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী (৪২ রাষ্ট্রীয় রাইফেলস) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (১৩০ ব্যাটেলিয়ন)-এর যৌথ বাহিনী।      


অভিযান চলাকালীন সন্দেহজনক ৪ জনকে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে, প্রত্যেকে আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য। ধৃত জঙ্গিদের নাম-ইয়াওয়ার আজিজ দার, সাজাদ আহমেদ পাররে, আবিদ আহমেদ শেখ এবং শওকত আহমেদ দার। ঘাসের নীচে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। উদ্ধার করা হয়েছে একটি একে-৫৬ রাইফেল, একটি একে-৫৬ ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি এবং একটি হ্যান্ড গ্রেনেড। ধৃত জঙ্গিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top