News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুই
Image

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ জিবি বাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে দু’’জনকে গ্রেফতর করেছে৷ ধৃতরা হলো মধুসূদন সাহাএবং হরিপদ বিশ্বাস৷ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷


উল্লেখ্য গত পরশু জিবি বাজারে প্রসেনজিৎ সাহা নামে এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়৷ নেশাগ্রস্ত ওই যুবককে চোর সন্দেহে গণধোলাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ নিহত যুবকের বাড়ি বলদা খাল রোড এলাকায়৷ ঘটনার পর পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷নিহত যুবক কোনভাবে কোন ধরনের চুরির ঘটনায় জড়িত নয় বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে৷ হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ নড়েচড়ে বসেছে৷এই হত্যাকাণ্ডে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তা ছাড়াও আরও বেশ কয়েকজন হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে জানা গেছে৷আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ সে অনুযায়ী এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের তৎপরতা শুরু করবে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top