News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর রেল স্টেশনে দুসৃকতিদের দৌরাত্ম্য
Image

উদয়পুর রেল স্টেশনে দুসৃকতিদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ ডিসেম্বর৷৷ উদয়পুর রেল স্টেশন এখন চোর ছিনতাইকারী এবং পকেটমারদের মৃগয়া ক্ষেত্রে পরিনত হয়েছে৷ সম্প্রতি মদ ,জুয়া , দেহ ব্যবসা, কোরেক্স-ইয়াবা টেবলেট বিক্রির অবাদ বাণিজ্যের সাথে নতুন করে সংযোজিত হলো মোবাইল ছিনতাই ও পকেটমারদের বাড়বাড়ন্ত৷


আজ বিকাল চারটায় উদয়পুর রেল স্টেশন সংলগ্ণ এলাকায় চন্দ্রপুর সাত নং কলোনি এলাকার বিপ্লব সাহার এনরয়েড মোবাইল, চন্দ্রপুর চার নং কলোনির আকাশ দেব ও চন্দ্রপুর চার নং কলোনির গোপাল দের নিকট থেকে সাত আট জনের একটি ছিনতাইকারী দল উল্লিখিত তিনজনকে আক্রমণ করে এবং আঘাত করে যাওয়ার সময় তিনটি দামী৷ মোবাইল সেট নিয়ে চম্পট দেয়৷


এই ছিনতাইয়ের ঘটনা জানাজানি হতে গোটা চন্দ্রপুর, মাতাবাড়ি, ফুলকুমারী ও খিলপাড়া সহ গোটা উদয়পুর মহকুমা জুড়ে চাঞ্চল্য ও কৌতূহল ছড়িয়ে পড়ে৷ এই ছিনতাইয়ের ঘটনা উদয়পুর রেল স্টেশনে এলাকায় মদ ,জুয়া , দেহ ব্যবসা, কোরেক্স-ইয়াবা টেবলেট বিক্রির অবাদ বানিজ্যের সাথে নতুন করে সংযোজিত হলো মোবাইল ছিনতাই ও পকেটমারদের বাড়বাড়ন্ত এবং এটা ঘটার পেছনে আর কে পুর থানার ঢিলেঢালা দায়িত্ব পালনের কথাই লোক মুখে শোনা যায়৷ সংবাদ লেখা অব্দি খোয়া যাওয়া মোবাইলের মালিকরা আর কে পুর থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ সূত্রে জানা যায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top