News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শূন্যপদের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর দাবি বিজেপি বিধায়কের
Image

রাজ্যে শূন্যপদের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর দাবি বিজেপি বিধায়কের

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) ৷৷ বাম জমানায় জারি আদেশমূলে এক বছরের বেশি সরকারি পদ শূন্য পড়ে থাকলে অবলুপ্ত হয়ে যাচ্ছে৷ অথচ, বামপন্থী ছাত্র সংগঠন বিজেপি জোট সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন৷ তিনি ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানান, শূন্যপদের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর করা হোক৷


এদিন বিধায়ক রামপ্রসাদ পাল, আশিসকুমার সাহা এবং সুশান্ত চৌধুরীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিষয়ক সুদীপ রায়বর্মন৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে তদানীন্তন অর্থসচিব আরকে দে চৌধুরীর আদেশমূলে কোনও সরকারি আধিকারিক অবসরে যাওয়ার পর ওই শূন্যপদ এক বছর অতিক্রান্ত হলেই অবলুপ্ত হয়ে যায়৷ এ-বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কোনও সরকারি আধিকারিক অবসরে গেলেই ওই পদ খালি হয়ে যায়৷ ফলে, তখন ওই পদে নিয়োগের বিধান রয়েছে৷ কিন্তু, এক বছরের মধ্যে ওই পদে নিয়োগে নতুন করে অর্থ দফতরের অনুমোদনের প্রয়োজন নেই৷ এক বছর ওই পদ শূন্য পড়ে থাকলে তা অবলুপ্ত হয়ে যায়৷ এমনই আদেশ জারি করেছিলেন তিনি৷


সুদীপবাবু বলেন, বাম জমানায় জারিকৃত আদেশ এখন কার্যকর হচ্ছে৷ স্বাভাবিকভাবে, সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর এক বছর ধরে শূন্যপদ পূরণ না হলে ওই পদ অবলুপ্ত হয়ে যাচ্ছে৷ অথচ, বামপন্থী ছাত্র যুব সংগঠন একতরফাভাবে বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে৷ তিনি বলেন, অতীতেও বহুবার তদানীন্তন সরকারের কাছে আবেদন রেখেছি উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মতোই শূন্যপদের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর করা হোক৷ কিন্তু, তখন আমাদের দাবি পাত্তা দেয়নি বামফ্রন্ট সরকার৷ তাই তিনি বিজেপি-আইপিএফটি জোট সরকারের কাছে আবেদন জানান, শূন্যপদের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর করা হোক৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top