News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, বিরোধী দলনেতাকে পরামর্শ বিজেপি বিধায়কের
Image

চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, বিরোধী দলনেতাকে পরামর্শ বিজেপি বিধায়কের

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.)৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অনেক রাজনীতি করেছেন৷ এবার অন্তত তাঁদের মঙ্গল কামনা করুন৷ ১৩,০০০ অশিক্ষক পদে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত দাবির প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারকে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন৷ তাঁর সাফ কথা, সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করে ভোট বৈতরণী পার হওয়ার লক্ষ্যে বামফ্রন্ট সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে ওই ১৩,০০০ অশিক্ষক পদ সৃষ্টি করেছিল৷ এর জন্য আদালতে তদানীন্তন সরকার তিরসৃকতও হয়েছিল৷


চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে এদিন সুদীপবাবু বলেন, আইনি পথে তাঁদের সহায়তার বিন্দুমাত্র সুযোগ নেই৷ তাই সম্পূর্ণটাই নির্ভর করছে ত্রিপুরা সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির উপর৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল৷ কিন্তু, অনৈতিকভাবে তাঁদের সহায়তার কোনও সুযোগ নেই৷ তাঁর আবেদন, সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন৷ কারোর প্ররোচনায় নিজেদের ভবিষ্যত নষ্ট হতে দেবেন না৷

এদিন তিনি ক্ষোভের সুরে বলেন, বামফ্রন্ট সরকারের ভুল নীতির কারণেই তাঁদের চাকরি বাতিল হয়েছে৷ শুধু তা-ই নয়, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের রায় অগ্রাহ্য করে গুয়ার্তুমির জন্যই আজ চাকরিচ্যুত শিক্ষকদের জীবনে অন্ধকার নেমে এসেছে৷ তিনি বলেন, তখন আদালতের রায় মেনে কয়েকজন চাকরি প্রত্যাশীর চাকরি দিলেই এত ঝামেলা হতো না৷ তিনি বিরোধী দলনেতা মানিক সরকারকে নিশানা করে বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে যথেষ্ট রাজনীতি করেছেন৷ রাজনৈতিক অভিসন্ধি থেকে কোনও কাজই ফলপ্রসূ হবে না৷ বরং তাঁদের ভবিষ্যত গড়ে তুলতে ত্রিপুরা সরকারকে সাহায্য করুন৷


তিনি সুর চড়িয়ে বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য ১৩,০০০ পদ সৃষ্টি করে আরেকটি নোংরা রাজনীতির খেলা খেলেছিল বামফ্রন্ট সরকার৷ সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করে সৃষ্ট ওই পদ নিয়ে আদালতে চ্যাল হয়েছিল৷ সুপ্রিম কোর্ট তদানীন্তন সরকারকে তিরসৃকত করেছিল এবং বাধ্য হয়ে তখন ত্রিপুরা সরকার হলফনামা প্রত্যাহার করেছিল৷ সুদীপবাবু এদিন চাকরিচ্যুত শিক্ষকদের আশ্বাস দিয়ে বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের উপর ভরসা রাখুন৷ সরকার নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top