News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন নিয়ে রাস্ট্রপতির দ্বারস্থ হবেন রাহুল গান্ধী
Image

কৃষক আন্দোলন নিয়ে রাস্ট্রপতির দ্বারস্থ হবেন রাহুল গান্ধী

নয়াদিল্লি,২৩ ডিসেম্বর (হি. স.): বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করে যাবেন রাহুল গান্ধী। পরে কৃষকদের স্বার্থে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেবেন তিনি। বিগত ২৮ দিন ধরে দিল্লির সীমান্তে বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। এবার কৃষক আন্দোলনের পক্ষে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করবেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন, এর আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার ফের বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে স্মারকলিপি তুলে দেবেন রাহুল গান্ধী। এই উপলক্ষে তার সঙ্গে থাকবেন অন্যান্য বিরোধী দলের নেতারাও। কৃষক আন্দোলনের রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে দু’কোটি স্বাক্ষরিত স্মারকলিপি তুলে দেওয়া হবে রাস্ট্রপতির হাতে। উল্লেখ করা যেতে পারে ২৬ নভেম্বর থেকে এখনো পর্যন্ত দিল্লির সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখিয়েছে কৃষকরা। বিজ্ঞানভবনে একাধিকবার বৈঠক হলেও এর কোন সমাধান সূত্র এখনো বেরিয়ে আসেনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top