নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি. স.) : ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দেশের ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ওদিন দুপুর বারোটা নাগাদ কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এদিন কৃষক দিবস উপলক্ষে দেশের সমস্ত কৃষকের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, বাজপেয়ী সরকারের আমলে প্রথমবার কিষান ক্রেডিট কার্ড এর প্রচলন হয়। এর মাধ্যমে কৃষি ক্ষেত্রে ছয় লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সেই লক্ষ্য মাত্রা বাড়িয়ে ১৫ লক্ষ কোটি টাকায় নিয়ে গিয়েছেন। করোনা সংকটকালের মধ্যেও দেশের ব্যাঙ্কগুলি কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ প্রদান করেছে। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি ক্ষেত্রে যে খামতিগুলো রয়েছে সেগুলি দূর করা হবে। কৃষকদের লাভবান হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার।

২৫ ডিসেম্বর ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















