News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গানগরে অপহৃত তিন শ্রমিকের হদিশ নেই ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশের এডিজি
Image

গঙ্গানগরে অপহৃত তিন শ্রমিকের হদিশ নেই ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশের এডিজি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ দুই সপ্তাহ পরও হদিশ নেই ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত থেকে অপহৃত ৩ শ্রমিকের৷ এদিকে, সোমবার পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের এডিজি রাজীব সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷


এডিজি সফর কালে সাথে নিয়ে যান ধলাই জেলার পুলিশ সুপার, বিএসএফ’র ১৪৪ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক, আমবাসার এসডিপিও সহ অন্যান্য আধিকারিকদের৷ অপরহণের ঘটনাটি ঘটেছিল গত ৭ ডিসেম্বর সকাল ৯টা নাগাদ ইন্দো-বাংলা গঙ্গানগর সীমান্তের ২২৭৭ এবং ২২৭৮ পিলারের মধ্যবর্তি এলাকায়৷ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আমবাসায় পিডব্লিউডি ডাকবাংলোতে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সাথে একটি বৈঠকে মিলিত হন৷ এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে এই অপহরণের ঘটনার সঙ্গে এনএলএফটি (উৎপল) গোষ্ঠীর জঙ্গিরা জড়িত রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top