News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাখী বোন নিখোঁজ বালোচ নেত্রী করিমার রহস্য মৃত্যু
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাখী বোন নিখোঁজ বালোচ নেত্রী করিমার রহস্য মৃত্যু

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআই-এর কট্টর সমালোচক বালোচ নেত্রী করিমা বালোচের (৩৫) রহস্যজঙ্ক মৃত্যু । ২০১৫ সাল থেকে কানাডায় শরণার্থী হিসেবে পালিয়ে আসেন করিমা । মঙ্গলবার ‘দ্য বালোচিস্তান পোস্ট’ সংবাদপত্রে তাঁর আচমকা নিরুদ্দেশ হওয়া ও খুনের খবর প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত মার্চ মাসে আর এক বালোচ আন্দোলনকর্মী সাংবাদিক সাজিদ হুসেন সুইডেন থেকে নিখোঁজ হন বলে জানিয়েছে সংবাদপত্রটি। পরে নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সাজিদের বন্ধু ও আত্মীয়দের দাবি, তাঁকে খুন করা হয়েছিল। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি রাখী উপহার দিয়েছিলেন।


গত ২০ ডিসেম্বর শেষবার করিমাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। তার পর থেকেই তাঁর হদিশ মেলেনি। বালোচিস্তানে তাঁর খোঁজে পাক সেনা ও আইএসআই তল্লাশিতে নামলে ২০১৫ সালে কানাডায় শরণার্থী হিসেবে পালিয়ে আসেন করিমা। তার আগে বালোচিস্তানের টাম্প শহরে পাকিস্তানি সামরিক হানা থেকে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছিলেন। কানাডায় এসে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর ‘রাইটস ফর রাইটস’ প্রচারে যোগ দিয়ে বালোচিস্তানে রাজনৈতিক অপহরণ ও গুম করার বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির কাজ শুরু করেন। বিবিসি-র বিচারে তিনি বিশ্বের ১০০ জন ‘সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী’ মহিলার তালিকায় স্থান পান।


প্রসঙ্গত, ২০১৬ সালে রাখী বন্ধন উপলক্ষে টুইটারে পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্ মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন করিমা। বিশ্বের বিভিন্ন প্রান্তে বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনকারীদের খবর বিশ্বের নানান দেশে ছড়িয়ে দিতে তিনি মোদীকে অনুরোধ করেছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top