News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ সপুরাকে ডেপুটেশন ১০৩২৩ আন্দোলন কমিটির
Image

পুলিশ সপুরাকে ডেপুটেশন ১০৩২৩ আন্দোলন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ঘরে গিয়ে একাংশের দুর্বৃত্ত হুমকি প্রদর্শন করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চাকুরিচ্যুত আন্দোলনকারী পরিবারের লোকজনরা৷


এ ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে চাকরিচ্যুত আন্দোলনরত শিক্ষক সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে তারা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের লোকজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য৷কতিপয় দুর্বৃত্ত তাদের বাড়িঘরে গিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়৷আন্দোলন প্রত্যাহার করে না দিলে পরিণতি ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে৷গণতান্ত্রিক উপায়ে আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বাড়ি ঘরে গিয়ে এভাবে হুমকি প্রদর্শন এর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্দোলনকারীরা৷ উল্লেখ্য গত নয় মাস ধরে চাকরিচ্যুতরা বেতন পাচ্ছে না৷

ফলে তাদের পরিবারে অনাহার দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ দু’’মুঠো অন্নের তাগিদেই তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছে৷ উল্লেখ্য রাজ্য সরকার চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা দুমাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছিল৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের সময়সীমা পার হয়ে যাওয়ার পরও সমস্যা সমাধান হয়নি৷ সমস্যা সমাধানের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতিও পাচ্ছে না তারা৷ তাদের পিঠ দেওযলে লেগে গেছে৷ সে কারণে বাধ্য হয়েই তারা আন্দোলনে পা বাড়িয়েছে৷যতদিন পর্যন্ত তাদেরকে চাকুরীতে নিযুক্তির সুনিদৃষ্ট প্রতিশ্রুতি না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা সিটি সেন্টারের সামনে গণ-অবস্থান আন্দোলন অব্যাহত রাখবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷তাদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করার জন্যই একাংশের লোকজন তাদের বাড়িঘরে গিয়ে এ ধরনের হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন৷রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top