News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীকে আমেরিকার লিজন অফ মেরিট সম্মানে ভূষিত করলেন ডোনাল্ড ট্রাম্প

নরেন্দ্র মোদীকে আমেরিকার লিজন অফ মেরিট সম্মানে ভূষিত করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার লিজন অফ মেরিট সম্মানে ভূষিত করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বর সম্পর্ক উন্নত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার মোদীর হয়ে এই পুরস্কার নিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সাঁধু।


আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই পুরস্কার গ্রহণের ব্যাপারটি জানিয়েছে। টুইট করে লেখা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য রিজন অফ মেরিট পুরস্কারে সম্মানিত করলেন। নরেন্দ্র মোদীকে পুরস্কৃত করতে পারা এই মুহূর্ত আমাদের জন্য গৌরবের। মোদীর পাশাপাশি এই পুরস্কার পেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইন্দো–পেসিফিক অঞ্চল মুক্ত করার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা পালনের জন্য এই সম্মান পেলেন আবে। আর আমেরিকার সঙ্গে যৌথভাবে নিরাপত্তা এবং বিশ্বের অন্যান্য চ্যালেঞ্জের মোকাবিলার জন্য পুরস্কৃত হলেন মরিসন। প্রসঙ্গত,  লিজন অব মেরিট পুরস্কার সাধারণত দেওয়া হয় মার্কিন সেনা অফিসারদের। এছাড়া আমেরিকার জন্য ভালো কোনও কাজ করা ব্যক্তি অথবা অন্য দেশের কোনও রাষ্ট্রনায়ক এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top