News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুর সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে সিপিএমের মিছিল
Image

খয়েরপুর সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে সিপিএমের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ রবিবার খয়েরপুরের সন্ত্রাসের ঘটনায় তিব্র প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করল সি পি আই এম৷ এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন দলের পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর৷


তিনি জানান, এই ধরনের কাপুরুষত্ব আক্রমণ করে বিজেপি সি পি এমকে আটকাতে পারবে না৷ একশো গাড়ি নিয়ে ঘোরেও মুখ্যমন্ত্রী সুখ পাবেন না৷ কাবণ রাজ্যে এই জোট সরকার একটি প্রতিশ্রুতিও পালন করেনি৷ যুবকদের কর্ম সংস্থান নেই৷ তাই এই সরকারের বিরুদ্ধে মানুষকে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে৷ প্রয়োজনে ইতিহাস থেকে সাক্ষী নেওয়ার আহবান জানালেন শ্রীকর৷ রাজ্যে পূর্বে সাংবাদিকদের উপর এই ধরনের হামলা হুজুতি ছিল না৷


যে দিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে হুমকি দিয়েছেন তারপর থেকে এখন পর্যন্ত ২০ জনের উপর সাংবাদিক আক্রান্ত হয়েছেন রাজ্যে৷ ১ জনও গ্রেপ্তার নেই৷ একই ভাবে রবিবারও খয়েরপুরের যুব সংগঠনের কনভেনশানে দুসৃকতিদের হামলার ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে ৩ জন চিত্র সাংবাদিক আক্রান্ত হয়েছেন৷ এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, রবিবার খয়েরপুরের প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে দলীয় কনভেনশন ছিল৷ ওই কনভেনশনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার সৃষ্টি হয়েছে৷ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে দুইপক্ষের মধ্যে৷ গাড়ি- বাইক ইত্যাদি ভাঙচুর করা হয়৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ কোনও রকমে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top