News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত অভিনেত্রী রাকুল প্রীত সিং, রয়েছেন কোয়ারেন্টাইনে
Image

করোনা-আক্রান্ত অভিনেত্রী রাকুল প্রীত সিং, রয়েছেন কোয়ারেন্টাইনে

মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.): চলচ্চিত্র জগতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। এবার মারণ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। রাকুল নিজেই মঙ্গলবার টুইট করে কোভিড-পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। টুইটারে বিবৃতি মারফত রাকুল জানিয়েছেন, ‘সকলকে অবহিত করতে চাই, আমি করোনা-সংক্রমিত হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি ভালো আছি এবং যতখন না পর্যন্ত সুস্থ হয়ে উঠছি, ততক্ষন বিশ্রাম নেব।’


সম্প্রতি রাকুলের সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন রাকুল। টুইটারে তিনি অনুরোধ জানান, ‘আমার সান্নিধ্যে আসা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দয়া করে নিজের করোনা-পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ এবং প্রত্যেকে সুস্থ থাকুন।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top