News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং বিদ্রোহের নেতার নামে গন্ডছড়া কলেজের নামকরণের দাবী তুলল ছাত্রছাত্রী
Image

রিয়াং বিদ্রোহের নেতার নামে গন্ডছড়া কলেজের নামকরণের দাবী তুলল ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ গন্ডাছড়া ডিগ্রী কলেজের নামাকরণ রতন মনি ত্রিপুরার নামে করার জন্য জোরালো দাবি জানিয়েছে গন্ডাছড়া কলেজের ছাত্র-ছাত্রীরা৷বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া গন্ডাছড়া ডিগ্রি কলেজের ছাত্রাবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে কলেজের ছাত্র-ছাত্রীরা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি তুলে দেন৷


মন্ত্রীর হাতে মারক লিপি তুলে দিয়ে গন্ডা ছড়া কলেজের ছাত্রছাত্রীরা জানান, রতন মনি ত্রিপুরা ছিলেন রিয়াং বিদ্রোহের অন্যতম নেতা৷ রাজন্য আমলে ১৯৪২ত্ত৪৩ সালে রিহান বিদ্রোহ সংঘটিত হয়েছিল৷ এই রিয়াং বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন রতন মনি ত্রিপুরা৷সে কারণেই রতন মনি ত্রিপুরাকে স্মরণীয় করে রাখতে গন্ডাছড়া কলেজের নামাকরণ রতন মনি ত্রিপুরার নামে করার জন্য ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে৷


ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে বনমন্ত্রীর কুমার জমাতিয়া জানান বিষয়টি নিয়ে রাজ্য সরকারের নজরে আনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন৷উল্লেখ্য কোন কলেজ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান নামা কারণ কোন ব্যক্তির নামে করতে হলে এ বিষয়ে মন্ত্রিসভার কিংবা বিধানসভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়৷সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্ত্রি মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top