News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা ও ভর্তুকিতে ঋণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা ও ভর্তুকিতে ঋণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ গণতন্ত্রের চারটি স্তম্ভ যদি একসাথে কাজ করে তবেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চারটি স্তম্ভকেই শক্তিশালী করার জন্য কাজ করছেন৷ আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি রাজ্যের সাংবাদিকদের জন্য আয়ুষ্মান ত্রিপুরা যোজনার সুবিধা এবং আর্থিক দিক দিয়ে দুর্বল সাংবাদিকদের পরিবার-কে স্বনির্ভর করার জন্য ভর্তুকি-তে ঋণের ঘোষণা দেন৷ তাঁর মতে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সমাজকে সুুষ্ঠভাবে পরিচালনা করাই ভারতীয় সংবাদ মাধ্যমের কাজের অভিমুখ৷ বর্তমানে সাংবাদিকতার মধ্যে পেশাদারিত্ব এসেছে৷ সংবাদ জগৎ এখন শিল্প৷ এক্ষেত্রে আরও পারদর্শিতা নিয়ে আসা প্রয়োজন৷


মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কল্যাণের মাধ্যমেই সমাজের উন্নয়ন হয়৷ সেই দিশাতেই বর্তমান সরকার কাজ করছে৷ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজ কল্যাণ, খাদ্য প্রতিটি দপ্তরেই সরকারের কাজের সফলতা এসেছে৷ রাজ্যে মাথাপিছু আয় ২০১৭ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে৷ শিক্ষিত বেকার যুবকরা স্বনির্ভর হতে চাইছে৷ উদ্যান, মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছে রাজ্যের যুবকরা৷ রাজ্যের মানুষের এই মানসিকতাই স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে৷ রাজ্যের ক্যুইন আনারস, সুুগন্ধি লেবু এখন বহিঃদেশে রপ্তানি হচ্ছে৷ বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে৷ ত্রিপুরায় তৈরি বাঁশের বোতল দুবাই-এ সমাদরে বিক্রি হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকরাও উপকৃত হয়েছেন৷ সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে৷ রাজ্যে প্রায় ৮০ শতাংশ কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনা হয়েছে৷ রাজ্যের বর্গাচাষীদেরকেও কেসিসিতে ঋণ দেওয়া হয়েছে৷ কৃষকদের সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সি বি এস ই পাঠক্রম চালু হয়েছে৷ পূর্ত দপ্তরেও কাজের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে৷ পূর্ত দপ্তর এবং এন এইচ আই ডি সি এল মিলে আগামী ৫-৬ বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে৷ সাবমে মৈত্রি সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুুবিধা নেওয়া যাবে৷ তাছাড়াও সাব্রুমে স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, আই সি পি ইত্যাদি গড়ে উঠলে ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এ রাজ্যে৷ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সাংবাদিকগণও এর অংশীদার৷ কাজের মাধ্যমে তাদেরকেও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি ঘোষণা দেন সাংবাদিকদের জন্য আয়ুষ্মান ত্রিপুরা যোজনার সুবিধা প্রদান করা হবে৷ তাতে, ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ ওই যোজনা থেকে উপকার পাবেন তারা৷ পাশাপাশি তিনি আর্থিক দিক দিয়ে দুর্বল সাংবাদিকদের পরিবারকে স্বনির্ভর করে তোলার জন্য ভর্তুকি-তে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন৷ শুধু তাই নয়, একবছর এই সম্মেলনের মঞ্চে কতজন সাংবাদিকের পরিবার স্বনির্ভর হয়েছেন সেই খোঁজ নেবেন বোপলী জানিয়েছেন৷


আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটির সদস্য প্রণব সরকার বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের প্রতি সর্বদাই আন্তরিক৷ রাজ্যে দ’জন সাংবাদিক হত্যার সময়ও তিনি জিবি হাসপাতালে গিয়েছিলেন৷ আই এল এস হাসপাতালে একজন সাংবাদিক মারা যাওয়ার পর চিকিৎসার বিল পরিশোধ করতে না পারার জন্য তার দেহ আটকে রাখা হয়েছিল৷ সেদিন বর্তমান মুখ্যমন্ত্রীই এই বিল পরিশোধ করে ঐ সাংবাদিকের পরিবারের হাতে তার দেহ তুলে দিয়েছিলেন৷ সাংবাদিকদের অবসরকালীন পেনশন এক হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করেছে বর্তমান সরকার৷ সাংবাদিকদের জ্যাকেট দেওয়া হয়েছে৷ মহকুমার সাংবাদিকদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হয়েছে৷ ইলেকট্রনিক চ্যানেল ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদেরকেও এর আওতায় আনা হয়েছে৷ সাংবাদিকদের স্বার্থে যখন যা চাওয়া হচ্ছে বর্তমান সরকার তা পূরণে সদর্থক ভূমিকা নিচ্ছেন৷ সাংবাদিকদের স্বাস্থ্য বীমা করে দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে৷ তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের স্বার্থে যতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন, অতীতে কখনও তা করা হয়নি৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন, জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস, ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্যী, নর্থ-ইস্ট কালার পত্রিকার সম্পাদক সঞ্জিব দেব প্রমুখ৷ ফোরাম ফর ডেভেলপমেন্ট এণ্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটির আহ্বায়ক সেবক ভট্টাচার্যী বলেন, রাজ্যের সাংবাদিকদের সার্বিক স্বার্থে কাজ করবে এই ফোরাম৷ এদিনের সম্মেলনের প্রথমার্ধে বিভিন্ন জেলার প্রতিনিধিরাও আলোচনা করেন এবং সাংবাদিকদের স্বার্থে বিভিন্ন দাবি জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top