News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা বাতিলের আর্জি কেজরিওয়ালের
Image

ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা বাতিলের আর্জি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ধরনের যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করে দেওয়ার আর্জি কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন। ইংল্যান্ড থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি।


ইংল্যান্ডে নতুন করে করোনার বাড়বাড়ন্ত। বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডে করোনা তার চরিত্র বদল করে আরও ভয়ানক আকার ধারণ করেছে। ক্রমাগত সুপার স্প্রেডারের রূপ নিয়েছে করোনা সে দেশে। ইংল্যান্ডের প্রশাসনিক মহল থেকেও বিষয়টিকে ভয়াবহ আখ্যা দেওয়া হয়েছে। ভারতে যাতে এই ধরনের করোনা না আসতে পারে সেই জন্য যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, নতুন ধরনের করোনাভাইরাস দেখা দিয়েছে ইংল্যান্ডে। যা সুপার স্প্রেডারে পরিণত হয়েছে। ইংল্যান্ড থেকে আসা সমস্ত ধরনের বিমান অবিলম্বে বাতিল করে দেওয়া হোক।


উল্লেখ করা যেতে পারে, এদিন সকালে একই কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত করে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top