News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনাথপুর পঞ্চায়েতে দুর্নীতি আক্রান্ত তদন্তকারী প্রতিনিধিরা
Image

শ্রীনাথপুর পঞ্চায়েতে দুর্নীতি আক্রান্ত তদন্তকারী প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর গৌড় নগর এলাকার শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির তদন্ত করতে এসে আক্রমণের শিকার হন তদন্তকারী দলের প্রতিনিধিরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে ২০১৯-২০২০ অর্থবছরে এবং এবং সি ফান্ডের ১৫ লক্ষ টাকা দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছিল৷ এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷


অভিযোগের পরিপ্রেক্ষিতে গত দু’’মাস আগে তদন্তকারী দল তদন্ত করতে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়৷ আর্থিক দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় গৌরনগর ব্লকের বিডিও তদন্তকারী দলের সদস্যদের নির্দেশ দেন শীঘ্রই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে বিডিওর কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য৷গৌরনগর ব্লকের বিডিওর নির্দেশ অনুসারেই তদন্তকারী দলের সদস্যরা ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে তদন্ত করতে যান৷ তদন্তকারী দলের প্রতিনিধিরাশ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতে তদন্ত করতে গেলে সিপিএম এবং বিজেপি তদন্তকারী দলের সদস্যদের বাধা দেয়৷ তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় এখানে কোন ধরনের তদন্ত করা যাবে না৷


তদন্ত করতে চাইলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলেও তারা হুঁশিয়ারি দেয়৷শুধু তাই নয় তদন্তকারী দলের প্রতিনিধিদের দৈহিকভাবে হেনস্থা করার চেষ্টা করে তারা৷পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তদন্তকারী দলের সদস্যরা গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হন৷দুর্নীতির তদন্ত করতে এসে বাধাপ্রাপ্ত হয় তদন্তকারী দলের প্রতিনিধিরা ফিরে যান এবং এ বিষয়ে বিডিওর কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে৷

উল্লেখ্য এর আগেও বহুবার শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির ঘটনা ঘটেছে৷বিগত বামফ্রন্ট সরকারের আমলেও শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতে নানা দুর্নীতি হয়েছে৷ সরকার বদল এর পর আবারো দুর্নীতির আখড়ায় পরিণত হয় শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েত৷বাম আমলে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল তারা সরকার পরিবর্তনের পর খোলস পাল্টিয়ে পুনরায় দুর্নীতিতে জড়িয়ে পড়ি বলে অভিযোগ৷ বিগত পঞ্চায়েত নির্বাচনে শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৬ টি আসন, সিপিআইএম পেয়েছিল পাঁচটি আসন এবং কংগ্রেস পেয়েছিল দুটো আসন৷ নির্বাচনের পর কংগ্রেস এবং সিপিআইএম মিলে পঞ্চায়েত গঠন করেছিল৷ পঞ্চায়েত প্রধান হয়েছিল সিপিআইএম দলের৷পঞ্চায়েত প্রধান দুর্নীতিতে জড়িয়ে পড়ায় কংগ্রেসের সদস্যরা বিদ্রোহ ঘোষণা করে অনাস্থা আনে৷ প্রধান পদ খারিজ হয়ে যাওয়ার পর সিপিএম এবং বিজেপি মিলে পুনরায় পঞ্চায়েত দখল করে৷তারাও পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িয়ে পড়ে৷প্রকৃতপক্ষে বড়নগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে রাঘব-বোয়ালরা অনাহাসে ধরা পড়বে তা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top