News Flash

  • Home
  • Uncategorized
  • সিনে ডেলভ স্মরণ করবে প্রয়াত চলচ্চিত্র তারকাদের
Image

সিনে ডেলভ স্মরণ করবে প্রয়াত চলচ্চিত্র তারকাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ‘সিনে ডেলভ’-এ রাজ্যের চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে একটি পরিচিত নাম৷ সৎ চলচ্চিত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার তাগিদে এই সংস্থাটি যাত্রা শুরু করেছিল ১৯৮৫ সালে৷ পরবর্তী সময়ে, এই আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করার জন্য সিনেডেলভ ১৯৯৬ সাল থেকে শুরু করে ‘আগরতলা চলচ্চিত্র উৎসব’৷ এই উৎসব বিভিন্ন প্রতিকূল অবস্তার মধ্য দিয়ে, নানান বাধা-বিপত্তি অতিক্রম করে বিগত বছর (২০১৯) অবধি আয়োজন করা হয়েছে৷ কিন্তু এ বছর করোনা অতিমারীর কারণে সিনেডেলভ বাধ্য হচ্ছে এবারকার আগরতলা চলচ্চিত্র উৎসব’ ২০২০ স্থগিত রাখতে৷ একটু অসাবধানতায় বিপন্ন হতে পারি আমরা৷

তাই সিনেডেলভ্ এ বছর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত সরকারি স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে আগামী ২৫শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর অবধি স্মরণ করবে সম্প্রতি প্রয়াত শিল্প, সংসৃকতি ও সাহিত্যের এক বিরল প্রতিভা ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’কে৷
সিডেলভ্ বিশ্বাস করে স্রষ্টার মৃত্যু হয় না৷ স্রষ্টা বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে৷ ভারতবর্ষের আর কোন চলচ্চিত্র বা মঞ্চাভিনেতা নেই যাঁর একই সাথে নাটক সমগ্র, গদ্য সংগ্রহ এবং কবিতা সমগ্র সগৌরবে প্রকাশিত হয়েছে৷ চলচ্চিত্রে অভিনয় থেকে শুরু করে নাটক নির্মাণ, সেই সঙ্গে ‘এক্ষণ’ পত্রিকার সম্পাদনা – সব ক্ষেত্রেই তিনি ছিলেন সাবলীল৷ সত্যজিত রায়ের ১৪টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন৷ এছাড়া তিনি অভিনয় করেছেন – মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষের মতো প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকদের ছায়াছবিতে৷ তেমনি পরবর্তী প্রজন্মের প্রতিভাধর পরিচালকদের ছবিতেও তাঁর আসন ছিল পাকা৷


সিনেডেলভ্ মনে করে – এই মহান মানুষটির প্রয়াণে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে ঘটে গেছে এক অপূরণীয় ক্ষতি৷ তাই ‘স্মতিতে সৌমিত্র’ (সৌমিত্র স্মরণ) অনুষ্ঠানের মাধ্যমে সিনেডেলভ্ এই মহান অভিনেতা, কবি, গল্পকার-এর প্রতি জানাতে চায় শ্রদ্ধা৷ আগামী ২৫ ডিসেম্বর বিকাল ৪.৩০ মিনিটে স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে শুরু হবে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান৷ প্রথম পর্বে থাকবে আলোচনা সভা ও কবিতা পাঠ৷ অংশগ্রহণ করবেন কলকাতা ও আগরতলার বিশিষ্টজনেরা৷ এরপর শুরু হবে চলচ্চিত্র প্রদর্শন৷ ২৬ ও ২৭ ডিসেম্বর ও প্রদর্শিত হবে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনত পুরনো ও সাম্প্রতিক কালের চলচ্চিত্র৷


সিনেডেলভ আশা করে বিগত বছরগুলির মতো এবারো আগরতলা তথা রাজ্যের চলচ্চিত্রপ্রেমী মানুষ এই তিনদিনব্যাপী স্মরণ অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই প্রচেষ্টাকে সফল ও সার্থক করে তুলতে এগিয়ে আসবেন৷ আগামীদিনে আমরা বৃহত্তর আঙ্গিকে চলচ্চিত্র উৎসবের আয়োজন করার প্রতিশ্রুতি পালনে অঙ্গিকার বদ্ধ থাকবো৷
স্মৃতিতে সৌমিত্র সম্ভাব্য ছায়াছবির তালিকা — ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ‘অপুর সংসার’ পরিচালক- সত্যজিৎ রায় (১৯৫৯) সময়- ১১৭ মিঃ৷ ২৬ ডিসেম্বর বিকাল ৩ টায় জয়বাবা ‘ফেলুনাথ’ পরিচালক- সত্যজিৎ রায় (১৯৭৯) সময়- ১১০মিঃ, সন্ধ্যা ৫টা ১০মিনিটে ‘দেখা’ পরিচালক- গৌতম ঘোষ (২০০০) সময় ১২০ মিনিটে, রাত্রি ৭টা ১৫মিনিটে ‘শ্রাবণের ধারা’ পরিচালক- অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় (২০২০) সময় ১০৫মিনিট, ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় ‘অভিযান’ পরিচালক- সত্যজিৎ রায় (১৯৬২) সময় ১৫০ মিঃ, সন্ধ্যা ৬টায় ‘আতঙ্ক’ পরিচালক- তপন সিনহা (১৯৮৬) সময়- ১৩০মিঃ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top