News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে সভা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত বহু, উত্তেজনা
Image

খয়েরপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে সভা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত বহু, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রবিবার আগরতলা শহর সংলগ্ণ খয়েরপুরে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে সভা চলাকালে দুসৃকতিকারীরা হামলা চালিয়েছে৷প্রাক্তন বিধায়ক পবিত্র করেন বাড়ির সামনে সিপিএম নেতা কর্মীদের রাখা বাইক এবং প্রাক্তন বিধায়ক পবিত্র করের গাড়ি ভাঙচুর করেছে দুষৃকতিকারীরা৷ দুষৃকতিকারীদের হামলায় তিনজন সিপিআইএম কর্মী ও নেতা রক্তাক্ত হয়েছেন৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷পরবর্তী সময়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হলে দুষৃকতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে৷ ঘটনার খবর পেয়ে বোধ জং নগর থানা থেকে পুলিশ এবং অগ্ণিনির্বাপক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷অগ্ণিনির্বাপক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সিপিআইএমের তিন নেতা-কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, রবিবার তার নিজ বাড়িতে দলীয় কনভেনশন চলছিল৷

বাড়ির সামনেই দলীয় নেতাকর্মীদের বাইক এবং গাড়ি রাখা ছিল৷কনভেনশন চলাকালেই দুসৃকতিকারীরা সেখানে চড়াও হয়ে বাইক এবং গাড়ি ভাঙচুর করে এবং ঘটনাস্থলে তিনজনকে পেয়ে তাদেরকে রক্তাক্ত করে৷ আচমকা এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সিপিআইএম নেতা কর্মীরা৷ তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পালিয়েছে কাপুরুষেরা৷এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর৷ এ ঘটনাকে কাপুরুষিত বলে তিনি আখ্যায়িত করেছেন৷পবিত্র বাবু বলেন রাজ্যের শাসক দল পায়ের তলে মাটির হারিয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে৷
বিগত বিধানসভা নির্বাচনের পর থেকেই খয়ের পুর বিধানসভা এলাকায় ব্যাপক হারে সন্ত্রাস চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন৷এলাকার মানুষজন যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তখনই তারা এধরনের কাপুরুষিত হামলা সংগঠিত করে চলেছে বলে তিনি মন্তব্য করেন৷এভাবে হামলা সংগঠিত করে বিরোধী দল সিপিআইএমকে কোনভাবেই আটকানো যাবে না বলে তিনি উল্লেখ করেন৷


বর্তমান সরকারের আমলে রাজ্যে আইনের শাসন যে পুরোপুরি ভেঙ্গে পরেছে এ ধরনের ঘটনার মধ্য দিয়েই তার প্রমাণ হয় বলে তিনি উল্লেখ করেছেন৷এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্ণিত করে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আরক্ষা প্রশাসনের কাছে তিনি জোরালো দাবি জানিয়েছেন৷
এদিকে, এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন৷ শ্রী ভট্টাচার্য্য বলেছেন, এদিন সিপিএমের প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে যে বৈঠক হয়েছে তাতে শুধুমাত্র ওই এলাকার ক্যাডাররাই উপস্থিত ছিলেন না৷ রাজ্যের অন্যান্য জায়গা থেকেও সিপিএম ক্যাডাররা উপস্থিত ছিলেন৷ বৈঠক থেকে বেরিয়ে গিয়েছে স্থানীয় বিজেপি কার্যকর্তারা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়৷ তাছাড়া এই হামলার খবর পিয়েছে সংশ্লিষ্ট এলাকার বিজেপি কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করেছিলেন তখন তাদেরকে ঘটনাস্থলে পৌঁছার আগেই রাস্তায় ব্যাপাকভাবে মারধর করা হয়েছে৷ তাতে সাতজন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ আহতদের মধ্যে তিনজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ অন্যদিরে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ নবেন্দু ভট্টাচার্য্য বলেন, এদিনের ঘটনা পুরোপুরি পূর্ব পরিকল্পিত৷ অবিলম্বে এদিনের হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সনাক্ত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি বিজেপি দলের তরফ থেকে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top